মোল্লাহাটে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) : | প্রকাশ: ১৯ জুন, ২০২৬, ০৭:০৫ পিএম
মোল্লাহাটে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মতবিনিময় করেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন।  মোল্লাহাট উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

সভায় উপজেলা পর্যায়ের প্রশাসনিক কার্যক্রম, জনসেবার মানোন্নয়ন, উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি, সরকারি সেবার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। এ সময় জেলা প্রশাসক মাঠ প্রশাসনের কর্মকর্তাদের জনগণকে দ্রুত ও কার্যকর সেবা প্রদানের নির্দেশনা দেন।

তিনি বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সকল কর্মকর্তাকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি জনসাধারণের সমস্যা দ্রুত সমাধানে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।  উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিনের সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি ) সাদিয়া সুলতানা, উপজেলা প্রকৌশলী ফেরদৌস আলম, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রায়হান, সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ফরিদ আহমেদ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রধান সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

এসময় ডেংগু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখতে নির্দেশনা দেয়া সহ উদয়পুর ইউনিয়ন পরিষদে ফগারমেশিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যাবিস ভ্যাক্সিন এবং সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়ে টেবিল টেনিস বিতরণ করা হয়।