যারা নিজেদের নিয়ন্ত্রনে করতে পারবে তারা দেশে সু-শাসন দিতে পারবে: জামায়াতের আমীর

এফএনএস (মোঃ মাহাবুবুর রহমান; মুন্সীগঞ্জ ) :
| আপডেট: ১৯ জুন, ২০২৬, ০৭:২৯ পিএম | প্রকাশ: ১৯ জুন, ২০২৬, ০৭:২৬ পিএম
যারা নিজেদের নিয়ন্ত্রনে করতে পারবে তারা দেশে সু-শাসন দিতে পারবে: জামায়াতের আমীর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধী দলের নেতা  ডা: শফিকুল রহমান দেশজুরে চাঁদাবাজীর ভয়াবহতা তুলে ধরে বলেছেন, যে দল নিজের দলের নেতাকর্মীদের সামাজিক অপকর্ম থেকে দূরে রাখতে পারে না,সে দলের দেশ শাসন করার অধিকার থাকতে পারে না।যে দল নিজের কর্মীদের নিয়ন্ত্রনে করতে পারবে তারা দেশে সু-শাসন দিতে পারবে। তিনি আজ শুক্রবার বিকেলে জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ জেলা শাখার বার্ষিক সদস্য(রুকন) সম্মেলনে এসব কথা বলেন।জেলা আমীর আ.জ.ম রুহুল কুদ্দুসের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সাইফুল আলম খান মিলন এমপি। জেলার সাধারণ সম্পাদক ফখরুদিদ্দন রাজীর সঞ্চলনায় সম্মেলনে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যাপক এবিএম ফজলুল করিম, অধ্যাপক ইউসুফ ,্উপজেলাআমীর কবির হোসেন প্রমুখ। প্রধান অতিথি তাপর বক্তবে আরো বলেন,আমাদের স্বপ্ন্ সম্পদের পাহাড় গড়া নয়,দেশবাসীকে ভালো রাখা।আমরা চেষ্টা করবো জনগণের দেয়া আমানত রক্ষা করতে কিন্তু সময় যদি এমন হয় এই সংসদ আর কোন যথার্থতা রাখে না তখন এই সংসদ হতে বের হতে এক সেকেন্ডও লাগবে না। সংসদ জনগণের জন্য, যে সংসদ জনগণের প্রয়োজনে আসবে না।সে সংসদে আমাদের থাকার প্রয়োজন থাকবে না।আমরা সরকারকে সময় দিতে চাই।এ সময় অনন্ত কাল বছরের পর বছর হতে পারে না।ক্ষমতাশীল দলের প্রতি ইঙ্গিত করে ভালো কাজের পরিচয় হিসেবে চাঁদাবাজিটা বন্ধের আহ্বান জানিয়ে  তিনি বলেন সারাদেশে চাদাবাজি বন্ধ করলে মানুষের তিন ভাগের একভাগ শান্তি ফিরে আসবে।তিনি বলেন, এদেশে চাদাবাজি কারা করে জনগন জানে । 

জামায়াতের আমীর সদ্য ঘোষিত বাজেট এর প্রসঙ্গ উল্থাপন করে বলেন অনেক ক্ষেত্রে কর কমানো হয়েছে বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কি ১ টাকা কমেছে ,কারণ সব জায়গায় সিন্ডিকেট।এ সিন্ডিকেট রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ।রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় না পেলে কোন সিন্ডিকেট টিকে থাকার কথা নয়।

আপনার জেলার সংবাদ পড়তে