শেরপুরের শ্রীবরদী উপজেলা পরিষদ হলরুমে গতকাল শনিবার (২০ জুন) স্থানীয় কনটেন্ট ক্রিয়েটর ও এলিফ্যান্ট রেসপন্স টিমের (ঊজঞ)-সদস্যদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর জেলা ফরিদা ইয়াসমিন। এ সময় জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন, শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আলম, ফরেস্ট রেঞ্জার মোঃ সুমন মিয়া, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, কনটেন্ট ক্রিয়েটর, ঊজঞ-এর সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং সচেতন নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে স্থানীয় কনটেন্ট ক্রিয়েটরদের সচেতন, দায়িত্বশীল ও তথ্যভিত্তিক ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। একইসঙ্গে হাতির বিচরণ এলাকায় জনসচেতনতা বৃদ্ধি, দ্রুত তথ্য আদান-প্রদান এবং ঝুঁকি ব্যবস্থাপনায় এলিফ্যান্ট রেসপন্স টিম (ঊজঞ)-এর সদস্যদের কার্যকর দায়িত্ব পালনে প্রয়োজনীয় কারিগরি সহায়তা নিশ্চিতকরণের বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠান শেষে দায়িত্ব পালনের সুবিধার্থে ঊজঞ সদস্যদের মাঝে জগলাইট বিতরণ করা হয়। পরবর্তীতে জেলা প্রশাসক এবং সংসদ সদস্য মহোদয় সিংগাবরুণা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, শ্রীবরদীর আয়োজনে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুঃস্থ ও অসহায়দের মাঝে জিআর চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় জেলা কৃষি সম্প্রসারণ অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, শ্রীবরদীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।