ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ‘পজিটিভ সরাইল’। সেই সংগঠনের আয়োজনে গত শনিবার রাতে ক্যাফে জমজম ফুসকা হাউস- এ বসেছিল এক ঝাঁক গুণীজনদের জমজমাট আড্ডা। মুল আলোচ্য বিষয় ছিল সংগঠনটির ব্যানারে মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত গুলো। সেখানে নিজ কর্মক্ষেত্রে গুরূত্বপূর্ণ অবদান রাখায় ৫ গুণী ব্যক্তিকে সংবর্ধনা দিয়েছে ওই সংগঠনটি। শিক্ষায় সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মানিক, চিকিৎসায় তপজিদ দত্ত বাপ্পু, সাংবাদিকতায় মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিন বদু ও ইন্সুরেন্সে সুদীপ দত্ত তনু। এ ছাড়াও উপস্থিত ৬০ গুণী ব্যক্তির হাতে উপহার স্বরূপ তারা তুলে দিয়েছেন সংগঠনের লঘু সম্বলিত টিশার্ট ও চাবির রিং। রাত সাড়ে ১০টায় সকলকে মজাদার ভুরিভোজ করিয়েছেন পজিটিভ সরাইল। এর আগে ব্যতিক্রমধর্মী দারূন এই আয়োজনে সংগঠনের অন্যমত সমন্বয়ক জহিরূল ইসলাম রিপনের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন হেবজুল বারী। স্বাগত বক্তব্য রাখেন-সাধারণ সম্পাদক আব্দুল করিম। সকল ভালো কাজের সাথে মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়কে গুরূত্ব দিয়ে বক্তব্য রাখেন- ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, শিক্ষক মো. আইয়ুব খান, লেখক গবেষক ও সাহিত্যিক সঞ্জীব কুমার দেবনাথ, প্রভাষক মোহাম্মদ মাহবুব খান, সাংবাদিক তারিকুল ইসলাম দুলাল, এস.কে ইউসুফ, মো. ফয়জুল কবির, সামাজিক ব্যক্তিত্ব মো. ফজল মিয়া, মো. নজরূল ইসলাম, মো. আরিফুর রহমান, আবু শাহ মুন্সী প্রমূখ। সভাপতি সন্দীপ দত্ত মানুর সার্বিক সহযোগিতায় এগিয়ে যাওয়া সংগঠনটির প্রসংশা করে বক্তারা বলেন, গুণীদের কদর ও সম্মাননা চলবে পর্যায় ক্রমে। পজিটিভ সরাইলের সকল পজিটিভ কাজ অব্যাহত থাকবে। এই পরিবারের সকলে মিলে হাঁসি ফুটাব সমাজের পিছিয়ে পড়া মানুষদের মুখে। সরাইলের ভালো কাজ ও ইতিহাসকে তুলে ধরব দেশ জাতীর সামনে।