কাহারোলে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

এফএনএস (মোঃ আব্দুল্লাহ; কাহারোল, দিনাজপুর) : | প্রকাশ: ২১ জুন, ২০২৬, ০৪:১৬ পিএম
কাহারোলে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

দিনাজপুরের কাহারোল উপজেলায় খরিপ মৌসুমে কৃষি প্রণোদনার কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রাপ্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ সার বিতরণ করা হয়।

শনিবার বিকালে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রশিক্ষণ কেন্দ্র চত্বরে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, প্রধান অতিথি দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ মনজুরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহারোল উপজেলার নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম। বিশেষ অতিথি ছিলেন, কাহারোল উপজেলার বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা ও কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাহিদুর রহমান। সে সময় উপস্থিত ছিলেন, বিএনপির নেতৃবৃন্দ। উপজেলায় ৬টি ইউনিয়নে ৪ হাজার কৃষকের মাঝে ৫ কেজি ধান বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে