চট্টগ্রামের হাটহাজারীতে বোনের বিয়েতে এসে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে শিক্ষার্থী মোঃ সামির( ১৯) । পৌরসভার নাপিতের ঘাটা এলাকায় গতশুক্রবার এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটেছে। দূর্ঘটনায় শিক্ষার্থীর করুন মৃত্যুতে স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে । তাঁর লাশ বাড়িতে আনার পর সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বজনদের আহামরিতে আকাশ বাতাশ ভারী হয়ে উঠে।
দূর্ঘটনায় শিক্ষার্থী মোঃ সামির এর মৃত্যুর খবর শুনে সংরক্ষিত মহিলা আসনে নির্বাচিত সাংসদ, মরহুম হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম এর কন্যা শাকিলা ফারজানা এম পি রাতে নিহত শিক্ষার্থীর পৌরসভার ৩ নং ওয়ার্ডের খাঁ পাড়াস্থ বাড়িতে স্বজনদের সমবেদনা জানাতে ছুটে যান। এই সময় তিনি নিহতের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। নিয়তের আত্মার মাগফিরাত কামনা করে শোকর্ত পরিবার ও স্বজনদের শান্তনা প্রদান করেন। তিনি সকলকে ধর্য ধারন করার আহ্বান জানিয়ে নিহতের জান্য পরম সৃষ্টিকর্তার দরবারে দোয়া করার আহ্বান জানান। বিবেকবান কোন মানুষ এই অনাঙ্ক্ষিত মৃত্যু কামনা করেনা বলে উল্লেখ করেন। সড়ক দুর্ঘটনার বিষয়ে সকলকে সজাগ থাকার আহ্বান জানান। এই সময় তাঁর সাথে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।