নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও অপপ্রচার এর বিরুদ্ধে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। সোমবার (২২ জুন) সকালে টাঙ্গাইল শহরের নিরালা মোড় শহীদ মিনারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে নেতৃবৃন্দরা। এতে বক্তব্য রাখেন জেলা সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সিনিয়র যুগ্ন সম্পাদক এডভোকেট আজিম উদ্দিন বিপ্লব। এ সময় সদর উপজেলা বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।