আ. লীগ বিভিন্ন ডিস্ট্রিক্টে মিছিল-মিটিং করার কার্যক্রম হাতে নিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

এফএনএস প্রতিবেদক: | প্রকাশ: ২২ জুন, ২০২৬, ০৩:৫৫ পিএম
আ. লীগ বিভিন্ন ডিস্ট্রিক্টে মিছিল-মিটিং করার কার্যক্রম হাতে নিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আলাপকালে বললেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি। কিন্তু শৃঙ্খলা বাহিনী হিসেবে এবং আমাদের সবসময় সতর্ক থাকতে হয়। কার্যক্রম নিষিদ্ধ যে মাফিয়া বাহিনী আওয়ামী লীগের কিছু অপতৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা দেখেছি, তারা মিছিল-মিটিং করার মতো কিছু কার্যক্রম হাতে নিয়েছে, দুই-একটা জায়গায় দেখেছি। তাতে করে আমাদের মনে হয়েছে, তারা হয়তো একটা অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করলেও করতে পারে। এই বিবেচনায় আমরা আমাদের সমস্ত বাহিনীগুলোকে সতর্ক থাকার জন্য নির্দেশনা দিয়েছি, যা সবসময় থাকে।

তিনি বলেন, তার বাইরে আমরা আজকে থেকে ৩০ তারিখ (জুন) পর্যন্ত আমাদের সেনা সদস্যদেরকে আবার ইন এইড টু সিভিল পাওয়ার... আইন মোতাবেক ঢাকা মেট্রো, চট্টগ্রাম মেট্রো, নারায়ণগঞ্জ, গাজীপুর মেট্রো এবং এর বাইরে দুটো জেলা, তাতে আমরা (সেনাবাহিনী) ডেপ্লয় (মোতায়েন) করেছি, যাতে যেকোনো রকমের অপতৎপরতা অ্যাড্রেস করা যায়, ইন এইড টু সিভিল পাওয়ার।

সালাহউদ্দিন আহমদ বলেন, আগের তুলনায় বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে।

সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করছে।

তিনি বলেন, সভা-সমাবেশ করা বিরোধী দলের গণতান্ত্রিক অধিকার।

এর মাধ্যমে গণতন্ত্র বিকশিত হয়। তবে আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে প্রয়োজনীয় ক্ষেত্রে নিরাপত্তা বাহিনীর সক্ষমতা বাড়ানো হয়ে থাকে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে আওয়ামী লীগের সম্ভাব্য অপতৎপরতা রুখতে ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।

আপনার জেলার সংবাদ পড়তে