পোরশায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

এফএনএস (এম. রইচ উদ্দিন; পোরশা, নওগাঁ) : | প্রকাশ: ২২ জুন, ২০২৬, ০৪:৪২ পিএম
পোরশায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

"দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন" এই প্রতিপাদ্যের আলোকে নওগাঁর পোরশায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিদ্যালয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও দুর্নীতি দমন কমিশন (দুদুক) সমন্বিত নওগাঁ জেলা কার্যালয় এর যৌথ উদ্যোগে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতি কেন্দ্র মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হাফেজ মাওলানা মোঃ আব্দুল মাতিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাতিপুর কালিনগর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক একরামুল হক শাহ্। কেবল কঠোর আইন নয়, সচেতনতাই পারে দুর্নীতিমুক্ত সমাজ গড়তে’ বিষয়ের ওপর পক্ষে ও বিপক্ষে বিতর্কে অংশ গ্রহণ করে প্রতিযোগীয় যুক্তিপূর্ণ ও আকর্ষণীয় বিতর্ক এর মাধ্যমে চূড়ান্ত পর্বে বিজয়ী হয়েছেন গাংগুরিয়া উচ্চ বিদ্যালয় দল এবং রানার্সাপ শিশা উচ্চ বিদ্যালয় দল। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন আফিয়া ফামিদা। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রাকিবুল ইসলাম  বলেন, "দুর্নীতি একটি সমাজ ও রাষ্ট্রকে ভেতর থেকে ধংস করে দেয়। তরুণ প্রজন্মকে এখন থেকেই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। দেশপ্রেমের শপথ নিয়ে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দুর্নীতিকে ‘না’ বলতে হবে।" তিনি শিক্ষার্থীদের নৈতিকতা ও সততার আদর্শে গড়ে ওঠার আহ্বান জানান। শেষে তিনি প্রতিযোগিতায় বিজয়ী ও বিজিত দলের মাঝে ট্রফি বিতরণ করেন। এছাড়া দুর্নীতি বিরোধী সচেতনতামূলক শপথ বাক্য পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে