রাজশাহীর বাঘায় ইউসুফ আলী নামের এক গাঁজা চাষীকে আটক করা হয়েছে। রোববার (২১ জুন) রাত ১১টার দিকে বাঘা থানার পুলিশ বাউসা ইউনিয়নের হেদায়েতিপাড়া থেকে তাকে আটক করা হয়। ইউসুফ আলী বাউসা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং হেদাতিপাড়া গ্রামের ময়েন উদ্দিন মেম্বারের ছেলে। এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন, ইউসুফ আলী বিক্রির জন্য গাছ রোপণ করে পরিচর্যার করছিল। গোপন সংবাদে ভিত্তিতে তার বাড়ির আঙ্গিনা থেকে ৪ কেজি ওজনের গাঁজার গাছসহ তাকে আটক করে সোমবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে রাজশাহীর কারাগারে পাঠানো হয়েছে।