সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার

এফএনএস (জালাল উদ্দিন; সাঁথিয়া, পাবনা) : | প্রকাশ: ২২ জুন, ২০২৬, ০৫:৪৮ পিএম
সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার

পাবনার সাঁথিয়ায় এক বুদ্ধিপ্রতিবন্ধী(১৫)কিশোরীকে ধর্ষণের ঘটনায় ধর্ষককে গ্রেপ্তার করছে থানা পুলিশ।ভূক্তভোগী কিশোরী উপজেলার ধোপাদহ ইউনিয়নের হলুদঘর গ্রামের বাসিন্দা।ধর্ষক আব্দুস ছালাম(৫৫)একই গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে এবং ওই কিশোরীর প্রতিবেশি।এ ঘটনায় আসামীকে গ্রেপ্তার করে সোমবার (২২জুন)পাবনা আদালতে প্রেরণ করা হয়েছে। 

ভূক্তভোগীর পরিবার ও থানায় মামলা সূত্রে জানা গেছে,গত ১৬জুন ওই কিশোরীর মা চিকিৎসার জন্য ঢাকায় গেলে তার প্রতিবেশী আব্দুস ছালাম এই সুযোগে ওই কিশোরীকে গত ১৭ জুন বিকেল চারটার দিকে জাম দেওয়ার প্রলোভন দিয়ে তার বাড়িতে নিয়ে নিজ ঘরে জোড়পূর্বক ধর্ষণ করে। এ সময় ওই লম্পট কাউকে এই ঘটনা বললে মেয়েটিকে ভয়ভীতি দেখায় এবং মেরে ফেলার হুমকি দেয়। মেয়েটির মা চিকিৎসা শেষে বাড়ি আসার পর গত ২০জুন বিষয়টি তার মাকে জানায়।এ ঘটনায় গতকাল রোববার(২১জুন)মেয়েটির মা বাদী হয়ে থানায় মামলা করেছেন।পুলিশ অভিযান চালিয়ে রোববার রাতে তার নিজ বাড়ি থেকে আব্দুস ছালামকে গ্রেপ্তার করে। এ বিষয়ে সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি)আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে করে জানান,এ ঘটনায় মামলা হয়েছে এবং আসামিকে গ্রেপ্তার করে সোমবার (২২জুন)পাবনা আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে