ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার (২১ জুন) জেলা প্রশাসক মোহাম্মদ আবুসাঈদের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।
পূর্বভাগ ইউনিয়ন পরিষদে প্রশাসক হিসেবে ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ লুৎফর রহমান দায়িত্ব পেয়েছেন।
অফিসে আদেশে জানা যায়,পূর্বভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামলাজনিত কারণে গ্রেফতার হওয়ায় উক্ত ইউনিয়ন পরিষদ পরিচালনা ও জনসেবা অব্যাহত রাখার লক্ষ্যে উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ লুৎফর রহমানকে পূর্বভাগ ইউনিয়ন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
সূত্র জানায়,ইউনিয়ন পরিষদের জনগণের সেবা প্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৩,১০১ ও ১০২ এর বিধানমতে জারীকৃত অফিস আদেশের প্রেক্ষিতে উপজেলা সমবায় কর্মকর্তাকে দায়িত্ব অর্পণ করে এ আদেশ প্রদান করে। উক্ত কর্মকর্তাকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণসহ তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে এ ক্ষমতা প্রদান করা হয়।
জেলা প্রশাসক মো. আবুসাঈদ স্বাক্ষরিত এক অফিস আদেশের বরাত দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীন বিষয়টি নিশ্চিত করেছেন।