গফরগাঁওয়ে কৃষকদের পার্টনার কংগ্রেস

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ২৩ জুন, ২০২৬, ০৪:২৪ পিএম
গফরগাঁওয়ে কৃষকদের পার্টনার কংগ্রেস

ময়মনসিংহের গফরগাঁওয়ে ২০২৫-২০২৬ অর্থবছরের “প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) কর্মসূচির আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) গফরগাঁও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী মওলানা শামছুল হুদা পাঁচবাগী (রঃ) মিলনায়তনে ওই পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত  হয়।

পার্টনার কংগ্রেসে উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আব্দুল্লাহ-আল-মামুন- এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ময়মনসিংহের উপপরিচালক কৃষিবিদ মোঃ এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ অঞ্চলে সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ ড. মোঃ সালাহউদ্দিন কায়সার ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ময়মনসিংহের অতিরিক্ত উপপরিচালক আলমগীর আজাদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাকুরা নাম্নী।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মঞ্জু রাণী'র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য  রাখেন- উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার সাফাত জামান পনির, বিএনপি নেতা, ইউপি চেয়ারম্যান শেখ মোহাম্মদ ইসহাক, পৌর বিএনপি নেতা মোঃ ফজলুল হক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ আব্দুল্লাহ আল মামুন, কৃষক রিফাত মিয়া ও কৃষক আবদুল কুদ্দুস প্রমূখ।

বক্তারা বলেন, কৃষিকে আরও সমৃদ্ধ ও আধুনিক করতে কৃষকদের দক্ষতা বৃদ্ধি, উন্নত প্রযুক্তির ব্যবহার এবং কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরির ওপর জোর দিতে হবে। পার্টনার প্রকল্প কৃষকদের সক্ষমতা বৃদ্ধি, টেকসই কৃষি ব্যবস্থাপনা এবং গ্রামীণ কৃষির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ ছাড়াও উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় কৃষক- কৃষাণী ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা এ পার্টনার কংগ্রেসে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতেই উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাকুরা নাম্নীর উদ্যোগ ও তত্ত্বাবধানে কৃষি পণ্যের স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ এবং শেষে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে কৃষক - কৃষাণী মাঝে পরিবেশবান্ধব ও ফলজ গাছ বিতরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে