কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নের মধ্য মাছিমপুর গ্রামের আনোয়ার হোসেনের শিশু পুত্র জুবায়ের হোসেন (১০) ও মু-্তাকিম হোসেন (৮) নিখোঁজ হয়েছে বলে খবর পাওয়া গেছে। তারা দুজনেই -’ানীয় আলী হোসেন দারুল উলূম মাদ্রাসার শিক্ষার্থী। গতকাল সকালে বাড়ি থেকে বের হলে এখন পর্যন্ত ফিরে আসেনি বলে পারিবারিক সূত্রে জানা গেছে। এ অসহায় পরিবারটি তাদের সন্তানদের হন্যে হয়ে খোঁজছেন। তারা সম্পর্কে দুজনেই মামা-ভাগিনা। থানা সূত্রে জানা গেছে, এরকম চাঞ্চল্যকর খবর কেউ জিডি করতে আসেনি। জিডি করতে আসলে আইনগতভাবে ব্যব-’া নিবেন বলে বাজিতপুর থানার ওসি এস.এম শহিদুল্লাহ সাংবাদিকদের নিশ্চিত করেন।