কুড়িগ্রামে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের বিনামূল্যে বীজ-সার বিতরণ

এফএনএস (প্রহলাদ মণ্ডল সৈকত; রাজারহাট, কুড়িগ্রাম) : | প্রকাশ: ২৪ জুন, ২০২৬, ০৫:০২ পিএম
কুড়িগ্রামে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের বিনামূল্যে বীজ-সার বিতরণ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উপজেলা কৃষি অফিসের হলরুমে আয়োজিত এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম। উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথীর সভাপতিত্বে  উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা কফিল উদ্দিন, প্রেসক্লাব রাজারহাটের সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, আরটিভির সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, এমপি প্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় কৃষকরা। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে উপজেলার ২ হাজার কৃষকের প্রত্যেককে ৫ কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী বলেন, ‘উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে স্বচ্ছতা ও নিরপেক্ষতার ভিত্তিতে প্রকৃত প্রান্তিক কৃষকদের এ প্রণোদনার আওতায় আনা হয়েছে। সরকারের এ উদ্যোগ কৃষকদের উৎপাদন খরচ কমানোর পাশাপাশি অধিক ফলন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে কৃষকদের কৃষিকাজে আরও উৎসাহিত করবে বলে আমরা আশা করছি।

আপনার জেলার সংবাদ পড়তে