কুড়িগ্রামের নাগেশ্বরীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসুচির উদ্ধোধন করা হয়েছে। ২০২৫-২৬ অর্থ বছরে খরিফ-২ মৌসুমে রোপা আমন, এয়ার ফ্লো মেশিন, মরিচ (হাইব্রিড) ফসলের প্রণোদনা কর্মসুচি বাস্তবায়নের নিমিত্তে এসব সার ও বীজ বিতণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এইচএম খোদাদাদ হোসেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে বুধবার বেলা ১১টায় পরিষদ চত্বরে উপজেলার ৩ হাজার ৫০০ জন কৃষককে ৫ কেজি করে আমন বীজ, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার এবং এয়ার ফ্লো মেশিন ৪ টি ও ৯০ জনকে মরিচ বীজ বিতরণ করা হয়। বিতরণকালে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শাহরিয়ার হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদৎ হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফিরোজ হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল মান্নানসহ অনেকে।