টেস্টে জিম্বাবুয়ের নতুন অধিনায়ক বাঁহাতি পেসার রিচার্ড এনগারাভা। বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে জিম্বাবুয়ে। নতুন অধিনায়ক হিসেবে দলে আছেন এনগারাভা। গত বছর অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে ইনিংস এবং ৭৩ রানের জয়ের পর টেস্ট ক্রিকেটে ফিরছে জিম্বাবুয়ে। সেই ম্যাচে না খেলা পাঁচজন থাকছেন বাংলাদেশ ম্যাচে। ইনোসেন্ট কাইয়া, গ্রায়েম ক্রেমার, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েসলি মাদেভেরে এবং নিউম্যান নিয়ামহুরি দলে ফিরেছেন ঘরোয়া ক্রিকেটে আলো ছড়িয়ে। তবে কাউন্টি ক্রিকেটের জন্য দলে নেই সিকান্দার রাজা। বাংলাদেশ এবং জিম্বাবুয়ে সর্বশেষ গত বছরের এপ্রিল-মে মাসে টেস্ট সিরিজ খেলেছিল। সেবার দুই ম্যাচের টেস্ট সিরিজ ড্র হয় ১-১ ব্যবধানে। আগামী রোববার হারারে স্পোর্টস ক্লাব মাঠে শুরু হবে দুই দলের মধ্যকার একমাত্র টেস্ট।
জিম্বাবুয়ে দল-
রিচার্ড এনগারাভা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, তানাকা চিভাঙ্গা, গ্রায়েম ক্রেমার, বেন কারান, ক্রেইগ আরভিন, ব্র্যাড ইভান্স, ইনোসেন্ট কাইয়া, রয় কাইয়া, ওয়েসলি মাদেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, ব্লেসিং মুজারাবানি, নিউম্যান নিয়ামহুরি, ব্রেন্ডন টেইলর, তাফাদজওয়া টিসিগা।