বুড়িয়ায় জমির বিরোধে ঘরে ঢ়ুকে মহিলাদের মারপিট ও ক্ষতিসাধন

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) :
| আপডেট: ২৪ জুন, ২০২৬, ০৮:১৭ পিএম | প্রকাশ: ২৪ জুন, ২০২৬, ০৮:১৭ পিএম
বুড়িয়ায় জমির বিরোধে ঘরে ঢ়ুকে মহিলাদের মারপিট ও ক্ষতিসাধন

আশাশুনি উপজেলার বুড়িয়ায় জমাজমির বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুইজন আহত ও ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে। বুড়িয়া গ্রামের মৃত করিম গাজীর কন্যা শাহানারা খাতুন বাদী হয়ে একই গ্রামের মৃত বিমলের ছেলে প্রবীর কুমার, স্ত্রী কল্যাণী রানী, মৃত সুখচান মন্ডলের কন্যা কিনু মন্ডল ও একই গ্রামের আরতি মন্ডল, কৃষ্ণা মন্ডল, সম্পা মন্ডল, মাধু মন্ডল, অচিন্ত মন্ডলের বিরুদ্ধে অভিযোগ করেন, তারা ভিটা জমাজমি নিয়ে বাদীনির পরিবারের সাথে শত্রুতা সৃষ্টি করে হয়রানী ও ক্ষয়ক্ষতি করে আসছে। অশ্লিল ভাষায় গালিগালাজ, মারধর করতে উদ্যত ও জীবননাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শ করে থাকে। গত ২৩ জুন সকাল ৮ টার দিকে বাদী জন নিয়ে বাড়ির পুকুর হতে মাটি কাটছিলেন। বিবাদীরা বাধা দিলে বাদী মৌখিক প্রতিবাদ করলে বিবাদীরা মারধর করতে তাড়া করলে বসত ঘরের মধ্যে আশ্রয় নেয়। তারা বসত বাড়ির গ্রিল খুলে ঘরে প্রবেশ করে বাদী ও তার ফুফু জামেনা খাতুনকে (৯৫) এলোপাতাড়ি মারপিট করে রক্ত জমাট বাধা নীলা ফোলা জখম করে। আসবাবপত্র ভাংচুর করে ২০,০০০ টাকা ক্ষতি সাধন ও গায়ের জামাকাপড় ছিড়ে শ্লীলতাহানী ঘটায়। আশেপাশের লোকজন ছুটে আসলে খুন জখমের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে চলে যায়।

আপনার জেলার সংবাদ পড়তে