ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্য

এস.এম গোলাম মোস্তফা; ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম | প্রকাশ: ২৫ জুন, ২০২৬, ১১:১৪ এএম
ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্য
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামে সড়ক দুর্ঘটনায় তছিরন বেগম (স্থানীয়ভাবে 'বুড়ি' নামে পরিচিত) এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুন) বিকালে পাটেশ্বরী বাজারের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, চলন্ত অবস্থায় পেছন থেকে একটি অটোরিকশা ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রংপুরে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত তছিরন বেগমের স্বামীর নাম আমিনুর ইসলাম। তিনি ভুরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের বাসিন্দা। বৃদ্ধার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আপনার জেলার সংবাদ পড়তে