সুজানগরে কোর রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা

এফএনএস (সুজানগর, পাবনা) :
| আপডেট: ২৫ জুন, ২০২৬, ০২:৫৪ পিএম | প্রকাশ: ২৫ জুন, ২০২৬, ০২:৫৪ পিএম
সুজানগরে কোর রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা

মাস্টার প্ল্যান অনুযায়ী গ্রামীণ জনপদের রাস্তা-ঘাট উন্নয়নের লক্ষে পাবনার সুজানগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সুজানগর উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে এবং এডিবি’র অর্থায়নে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মোঃ আসাদুন্নবী। এতে সংশ্লিষ্ট বিষয়ে মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন জিআইএস স্পেশালিস্ট প্রকৌশলী শিমুল কুমার কুন্ডু। কর্মশালায় সাংবাদিক ও ইউপি প্রশাসকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

আপনার জেলার সংবাদ পড়তে