কাউখালীতে সড়ক দুর্ঘটনায় ওষুধ কোম্পানির প্রতিনিধি নিহত

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম রফিক; কাউখালী, পিরোজপুর) : | প্রকাশ: ২৫ জুন, ২০২৬, ০৭:৫৬ পিএম
কাউখালীতে সড়ক দুর্ঘটনায় ওষুধ কোম্পানির প্রতিনিধি নিহত

পিরোজপুরের কাউখালী শিয়ালকাঠি চৌরাস্তা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ওষুধ কোম্পানির প্রতিনিধি নিহত হয়েছে।

তার এক সহকর্মী জহির জানান, নিহত ব্যক্তির নাম মহাদেব বিশ্বাস তিনি ইনসেপ্টা কোম্পানিতে পিরোজপুর ও ভান্ডারিয়ায় এলাকায় দায়িত্বে ছিলেন। তার সহকর্মীরা জানান তার গ্রামের বাড়ি খুলনার মাগুরা জেলায় শালিখা উপজেলায়। বৃহস্পতিবার (২৮) বিকাল ৬টার সময় পিরোজপুর থেকে ভান্ডারিয়া যাবার পথে কাউখালী চৌরাস্তার তালুকদারের হাটের দিকে যেতে দুইটি মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এসময় আটো চালকরা এ সময় রাস্তার উপরে দুইটি মোটরসাইকেল পড়ে থাকতে দেখে এবং সড়কের পাশে এই ব্যক্তির লাশ পরে থাকতে দেখে তারা উদ্ধার করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেল দুটি উদ্ধার করে এবং নিহত কোম্পানির প্রতিনিধির লাশ কাউখালী থানায় নিয়ে আসে। কাউখালী থানার ওসি মোঃ আনোয়ার হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় নিহতের লাশ থানায় নিয়ে আসা হয়েছে ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে প্রেরণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে