হাজীগঞ্জে টায়ার জ্বালিয়ে ছাত্রদলের বিক্ষোভ

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২৫ জুন, ২০২৬, ১০:৫৭ পিএম
হাজীগঞ্জে টায়ার জ্বালিয়ে ছাত্রদলের বিক্ষোভ

চাঁদপুরের হাজীগঞ্জে ছাত্রদলের একাংশ সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখিয়েছে। সদ্য ঘোষিত হাজীগঞ্জ উপজেলা ও পৌরসভা ছাত্রদলের কমিটি বাতিল করে ত্যাগীদেরকে স্থান দেবার দাবিতে তারা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে । বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) এ অবরোধ চলছে। এ সময় চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজার অংশ জুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

জানা যায়, গত সোমবার চাঁদপুর জেলা থেকে হাজীগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদলের কমিটি ঘোষনা করা হয়। এতে উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভা থেকে সমতার ভিত্তিতে কমিটি দেয়া হয়। এতে ত্যাগীদের মূল্যায়িত করা হয়নি বলে দাবি করে সড়ক অবরোধে নামে ছাত্রদলের একাংশ।

স্থানীয়রা জানায়, বেলা দেড়টার দিকে হাজীগঞ্জ পূর্ব বাজারে থানা রোডের সামনে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে সড়কে অবরোধে নামে ছাত্রদলের একাংশ। এ সময় সড়কের দুই পাশে  যানজটের সৃষ্টি হয়। হাজার হাজার যাত্রী আটকা পড়ে ও ভোগান্তিতে পড়ে। পরে দুপুর আড়াইটার দিকে দাবীকৃত বিষয়ে আশ্বস্থ করার পরে সড়ক অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা।   সদ্য ঘোষিত উপজেলা কমিটির সহ-সভাপতি হান্নান তালুকদার এ অবরোধে অংশ নিয়ে সংবাদ মাধ্যমকে জানান, ত্যাগীদের মূল্যায়ন না করে ঘোষণা করা এ কমিটি বাতিল করে নতুন কমিটি দেয়া হোক।

এ বিষয়ে হাজীগঞ্জ পৌর বিএনপি সিনিয়র যুগ্ন আহ্বায়ক সরোয়ার হোসেন ভূলু মুন্সী জানান, পদ দাবীকৃতদের সাথে কথা হয়েছে। তাদেরকে আশ্বস্থ করা হয়েছে যে ৭২ ঘন্টার মধ্যে এমপি মহোদয়ের সাথে পরামর্শ করে সিদ্বান্ত নেয়া হবে। এদিকে, হাজীগঞ্জ থানার অফিসার

ইনচার্জ আব্দুল মান্নান জানান, আন্দোলনকারীদেরকে আশ্বস্থ করার পরে সড়ক অবরোধ সরিয়ে যান চলাচল স্বাভাবিক হয়েছে। উল্লেখ্য, গেলো সোমবার জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ১১৩ সদস্য বিশিষ্ট হাজিগঞ্জ  উপজেলা ও পৌর ছাত্রদলের নতুন কমিটি ঘোষনা করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে