সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরার অপরাধে ১ জেলে আটক

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ২৬ জুন, ২০২৬, ০৬:৩৪ পিএম
সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরার অপরাধে ১ জেলে আটক

সুন্দরবনের কোবাদক স্টেশনের অধিনস্থ এলাকায় নিষিদ্ধ সময়ে বিষ দিয়ে মাছ ধরার অপরাধে ১ জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় আরও ২ জন পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ১ টি নৌকা, ৩ বোতল কীটনাশক, অবৈধ ভেশাল জাল সহ ৫০ পিচ হরিণ ধরার মালা ফাঁদ উদ্ধার করা হয়েছে। জানা গেছে, ২৬ জুন ( শনিবার)  ভোর ৫ টার দিকে কোবাদক স্টেশন কর্মকর্তা শেখ মোহাম্মদ আনিসুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে সন্যাশির খাল এলাকা হতে তাকে আটক করা হয়। আটক জেলে হলেন গাবুরা গ্রামের আক্তারুল ইসলাম (৩০)। সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মোঃ মশিউর রহমান বলেন,  এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত জেলে আক্তারুলকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে