আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীর বাগমারা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগমারা উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বিকেলে ভবানীগঞ্জ বাজার এলাকায় র্যালিটি অনুষ্ঠিত হয়। র্যালিতে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুব বিভাগের সদস্য সহকারী অধ্যাপক অহিদুল ইসলাম। র্যালিতে আরও অংশ নেন মাহমুদুল হাসান, আব্দুল গাফফার, মশিউর, শফিকুলসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগমারা উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।