বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু

এফএনএস (এস এম এ হালিম দুলাল; জামালপুর) : | প্রকাশ: ২৭ জুন, ২০২৬, ০৩:২৬ পিএম
বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু

জামালপুরের বকশীগঞ্জ বন্য হাতির আক্রমণে জয়নাল আবেদীন (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ধানুয়া কামালপুর ইউনিয়নের গারো পাহাড়ের সোমনাথ পাড়ায় তার মৃত্যুর ঘটনাটি ঘটে। জয়নাল আবেদীন স্থানীয় মির্ধাপাড়া এলাকার মৃত রমিজ মিয়ার ছেলে।

স্থানীয় এলাকাবাসী জানায়, শুক্রবার সকালে জয়নাল আবেদীন পাহাড়ে লাকরি সংগ্রহের জন্য বাড়ি থেকে বের হয়। সন্ধ্যায় সে বাড়ি না ফেরায় বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে। শনিবার (২৭ জুন) সকালে খোঁজাখুঁজি করেত গিয়ে বাড়ির স্বজনরা পাহাড়ের সোমনাথ পাড়া এলাকার জঙ্গল থেকে থেতলানো মরদেহ উদ্ধার করে।= ধারণা করা হচ্ছে রাতে বন্য হাতির আক্রমণে তিনি হয়তো মারা গেছেন। ধানুয়া কামালপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ জামাল জানান, ভারত থেকে পেরিয়ে আসা বন্য হাতির আক্রমণে জয়নাল আবেদীনের মৃত্যু হয়ে থাকতে পারে। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানান, ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

আপনার জেলার সংবাদ পড়তে