ফুলবাড়ীতে তিন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ২৭ জুন, ২০২৬, ০৭:১৬ পিএম
ফুলবাড়ীতে তিন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

দিনাজপুরের ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।

অভিযানে পৌর শহরের আল-শিফা অ্যাডভান্সড মেডিকেয়ার অ্যান্ড ল্যাব, মা ডায়াগনস্টিক অ্যান্ড ডায়াবেটিক কর্নার এবং নিউ সিটি ডায়াগনস্টিক সেন্টার-কে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান এবং ফুলবাড়ী থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান জানান, বিভিন্ন সূত্রে অভিযোগ পাওয়ার পর অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রতিষ্ঠানগুলোর কাগজপত্রে অসঙ্গতি এবং প্যাথলজি পরীক্ষার উপকরণে ত্রুটি পাওয়া যাওয়ায় ভোক্তা অধিকার ও সংশ্লিষ্ট আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, জনস্বার্থে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অনিয়ম রোধে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে