ইউনাইটেড হাই স্কুলে অ্যালামনাই অ্যাসোসিয়েশন কমিটি গঠন

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ২৭ জুন, ২০২৬, ০৭:৫৮ পিএম
ইউনাইটেড হাই স্কুলে অ্যালামনাই অ্যাসোসিয়েশন কমিটি গঠন

আশাশুনি উপজেলার খাজরার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় এর প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় খাজরা বাজারের বটমূলে সকল সদস্যদের অংশ গ্রহনে এ কমিটি গঠন করা হয়। কমিটিতে সর্বসম্মতিক্রমে ব্রজেন্দ্র নাথ সরকারকে সভাপতি ও জাহাঙ্গীর হোসেনকে সাধারন সম্পাদক, তারিক আজিজ সাংগঠনিক সম্পাদক, বিকাশ চন্দ্র মন্ডল অর্থ সম্পাদক, মিলন সরদার সাংস্কৃতিক সম্পাদক, হেদায়েত শরীফ ক্রীড়া সম্পাদক, আল আমিন সাহিত্য ও প্রকাশনা, মোঃ শহিদুল ইসলাম দপ্তর, তৃপ্তি রানী মহিলা ববিষয়ক সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সংগঠনটি ২০১৪ সালে গঠিত হয়। আর্থিক অনুদান, শীতবস্ত্র বিতরণ, অসুস্থ মানুষের পাশে থাকাসহ জনকল্যান মূলক কাজ করে ইতিমধ্যে সাড়া ফেলেছেন। সংগঠনের কার্যক্রমে আরোও গতিশীলতা আনতে ২০২৬-২০২৮ বছরের কমিটি  গঠন করা হয়।অ্যাসোসিয়েশন বিদ্যালয়ের উন্নয়নমূলক কর্মকান্ডসহ বিভিন্ন শিক্ষামূলক ও সামাজিক কার্যক্রম পরিচালনার লক্ষ্য নিয়ে কাজ করবে। 

আপনার জেলার সংবাদ পড়তে