সিংড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

এফএনএস (সাইফুল ইসলাম; সিংড়া, নাটোর) : | প্রকাশ: ২৮ জুন, ২০২৬, ০২:০৫ পিএম
সিংড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

নাটোরের সিংড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল সাড়ে ৮ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এই কমসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব গোলাম কিবরিয়া ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম খোকন, ডা. শিবলী লোমানী শুভ, সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন, সাবেক পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি হিরাদুল ইসলাম, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) আব্দুল্লাহেল বাকী, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমূখ।

জানা যায়, সিংড়া হাসপাতাল ছাড়াও উপজেলার ২৮৮ টি কেন্দ্রে এক যোগে ক্যাম্পেইনের মাধ্যমে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। লক্ষ্য মাত্র ধরা হয়েছে ৫৪ হাজার ১৭৪ জন শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো হবে।

আপনার জেলার সংবাদ পড়তে