মিশনমোড়ে

কনফিডেন্স ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের উদ্বোধন

এফএনএস (জিন্নাতুল ইসলাম জিন্না; লালমনিরহাট) : | প্রকাশ: ২৮ জুন, ২০২৬, ০৫:৫১ পিএম
কনফিডেন্স ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের উদ্বোধন

‎লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশনমোড়ের সোলাইমান ম্যানশনে আধুনিক চিকিৎসাসেবা নিয়ে যাত্রা শুরু করলো ‘কনফিডেন্স ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার’। রবিবার (২৮ জুন) বিকেলে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই স্বাস্থ্যসেবা কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করেন লালমনিরহাট জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক। কনফিডেন্স ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা (অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন) আজিজুল হক (বীর প্রতীক)-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, চেম্বার অব কমার্সের নব-নির্বাচিত সভাপতি মোঃ সবুজ, জেলা যুবদলের আহবায়ক আনিছুর রহমান ভিপি আনিছ প্রমূখ। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও চিকিৎসকগণ উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ জানান, আধুনিক যন্ত্রপাতি ও দক্ষ টেকনিশিয়ানের সমন্বয়ে নির্ভুল রোগ নির্ণয় এবং দেশের অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে স্থানীয় মানুষকে উন্নত কনসালটেশন সেবা দিতেই এই সেন্টারটি চালু করা হয়েছে। এখন থেকে লালমনিরহাটের সাধারণ মানুষকে আর চিকিৎসার জন্য দূরে যেতে হবে না, ঘরের কাছেই রংপুরের আদলে অত্যন্ত সাশ্রয়ী মূল্যে সব ধরনের উন্নত প্যাথলজিক্যাল ও ডায়াগনস্টিক সেবা পাবেন তারা।

আপনার জেলার সংবাদ পড়তে