কিশোরগঞ্জের

আহমাদ বিন হাসান জাতীয় সীরাত প্রতিযোগিতায় ১ম স্থান লাভ

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২৮ জুন, ২০২৬, ০৭:০০ পিএম
আহমাদ বিন হাসান জাতীয় সীরাত প্রতিযোগিতায় ১ম স্থান লাভ

সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার মুক্তির দিশারী হযরত মুহাম্মদ (সা.)-এঁর জীবনী জানা এবং সীরাতের আলোয় জীবন গড়ার প্রত্যয়ে ইসলামিক ফাউন্ডেশন দেশব্যাপী আয়োজন করে জাতীয় সীরাত প্রতিযোগিতা। এ প্রতিযোগিতা জেলা পর্যায় থেকে শুরু হয়ে চলে বিভাগীয় পর্যায়ে ও বিভাগীয় পর্যায়ে বিজয়ী প্রতিযোগী জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেয়।

এরই ধারাবাহিকতায় কিশোরগঞ্জের মেধাবী শিক্ষার্থী আহমাদ বিন হাসান সীরাত প্রতিযোগিতায় 'ক' গ্রুপে কিশোরগঞ্জ জেলা পর্যায়ে প্রথম স্থান লাভ করে। পরে ঢাকা বিভাগীয় পর্যায়েও প্রথম স্থান অধিকার করে অবশেষে জাতীয় পর্যায়েও প্রথম স্থান অধিকার করেছে। ইসলামিক ফাউণ্ডেশন এর সমন্বয় বিভাগের পরিচালক মো. মহি উদ্দিন সাক্ষরিত পত্রে জানা গেছে, গত ২৬ জুন জাতীয় পর্যায়ের চূড়ান্ত সীরাত প্রতিযোগিতায় ইসলামিক ফাউণ্ডেশন কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের ফিল্ড অফিসার ডক্টর মাও মো. কামরুল হাসান ও হয়বতনগর এইউ কামিল মাদরাসার প্রভাষক বদরুন্নেসা তাসনীমের সন্তান কিশোরগঞ্জের ইউনাইটেড কেয়ার স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী আহমাদ বিন হাসান জাতীয় সীরাত প্রতিযোগিতায় 'ক' গ্রুপে প্রথম স্থান লাভ করে। তার এ পুরস্কার প্রাপ্তিতে কিশোরগঞ্জের শিক্ষাঙ্গনে আনন্দ বইছে।

বাংলাদেশ ইসলামিক ফাউণ্ডেশন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মাও ইমরুল হাসান ও সাধারণ সম্পাদক মাও আমিনুল হক জানিয়েছেন, সীরাত প্রতিযোগিতায় এই চমৎকার সাফল্যের জন্য আমাদের কিশোরগঞ্জের মেধাবী মুখ আহমদ বিন হাসানকে জানাই আন্তরিক অভিনন্দন! মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ সম্পর্কে অর্জিত এই জ্ঞান তাঁর জীবনে আলোর দিশারী হোক এবং আগামী দিনগুলোতেও এই সাফল্যের ধারা অব্যাহত থাকুক।

আপনার জেলার সংবাদ পড়তে