হঠাৎ কারাগারে অসুস্থ দীপু মনি, চিকিৎসাধীন ঢামেকে

এফএনএস প্রতিবেদক:
| আপডেট: ২৯ জুন, ২০২৬, ১১:৩৬ এএম | প্রকাশ: ২৯ জুন, ২০২৬, ১১:৩৬ এএম
হঠাৎ কারাগারে অসুস্থ দীপু মনি, চিকিৎসাধীন ঢামেকে

কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। পরে তাকে রাজধানীর ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২৮ জুন) রাত দেড়টার দিকে সে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরিকল্পনা করা হয়। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে দ্রুত ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সকাল সোয়া ৮টার দিকে হাসপাতালে পৌঁছানোর পর তাকে মেডিসিন বিভাগের নতুন ভবনে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

দীপু মনিকে হাসপাতালে আনা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ফজলু বিষয়টি নিশ্চিত করে জানান, “সকালে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে স্থানান্তর করা হয় এবং প্রাথমিক চিকিৎসার পর মেডিসিন বিভাগে ভর্তি করা হয়।”

দীপু মনি চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি বাংলাদেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী ও প্রথম নারী শিক্ষামন্ত্রী হিসেবে পরিচিতি পান।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাদের অনেকেই আত্মগোপনে চলে যান। তাদের মধ্যে সাবেক মন্ত্রী, সরকারি কর্মকর্তা এবং রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকারী ব্যক্তিরাও রয়েছেন। অনেকেই গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে