ম্যানেজিং কমিটির নির্বাচন

মাদ্রাসা ছাত্র সন্তানের নাম স্কুলের খাতায় লেখালেন প্রার্থী

এফএনএস (কুয়াকাটা, পটুয়াখালী) : | প্রকাশ: ২৯ জুন, ২০২৬, ০৬:৩৫ পিএম
মাদ্রাসা ছাত্র সন্তানের নাম স্কুলের খাতায় লেখালেন প্রার্থী

পটুয়াখালীর কলাপাড়ায় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র রাইয়ান নিহানকে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি দেখিয়ে অবৈধ ভোটার হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এমনকি অবৈধভাবে ভোটার হয়ে ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদে প্রার্থী হয়েছেন শিক্ষার্থীর বাবা মো. নিজাম উদ্দিন। এমন ঘটনা ঘটেছে কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের রহিম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। 

জানা গেছে, হাসনাপাড়া কেরাতুল কোরআন মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র রাইয়ান নিহান। মাদ্রাসার শিক্ষার্থীদের হাজিরা খাতায় রয়েছে উপস্থিতি। অথচ ওই ছাত্রকে রহিম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে ভর্তি দেখানো হয়েছে। রয়েছে হাজিরা খাতায় উপস্থিতি। একজন ছাত্র একই সময় দুই শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত থাকার বিষয়ে কোন সদুত্তর দিতে পারেনি অভিবাবক নিজাম উদ্দিন। এমনকি বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাজিরা খাতায় অন্য একজন শিক্ষার্থীর নামের উপর ফ্লুইড লাগিয়ে শিক্ষার্থীরাইয়ান নিহানের নাম লেখা হয়েছে

স্থানীয়রা জানান,আগামি ৩০ জুন রহিম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন। এতে সভাপতি পদে প্রার্থী হয়েছেন নিজাম উদ্দিন। তবে, অবৈধ ভাবে ভোটার হয়ে নির্বাচন করতে আসা ঠিক হয়নি। হাসনাপাড়া কেরাতুল কোরআন মাদ্রাসা প্রধান আল আমিন বলেন, নিহান আমার মাদ্রাসায় ২য় শ্রেণিতে ভর্তি হয়ে ৩য় শ্রেণিতে পড়াশোনা করছে। এর আগে ক্লাস ওয়ানে অন্য একটি মাদ্রাসায় পড়ত। অভিবাক নিজাম উদ্দিন কে একাধিকবার মোবাইল করা হয়। কিন্তু তিনি রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।  বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে প্রিজাইডিং অফিসার শিক্ষক হিরন বলেন, এ বিষয়ে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাছে লিখিত অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

রহিম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কুদ্দুস খান জানান, শিক্ষার্থী নিহান ২০২৪ সালে প্রাকে ভর্তি হয়েছিল। এরপর এ বছর নির্বাচন সংক্রান্ত একটা মিটিং চলছিল তখন নিহানকে তৃতীয় শ্রেণিতে ভর্তি করানোর জন্য উপস্থিত সবাই মতামত দেন। মূলত আমি চাইনি।  ঐ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার এস এম বজলুল করিম গণমাধ্যমকে জানান, এখন পর্যন্ত নির্বাচনের নতুন তফসিল ঘোষণা করা হয়নি। তবে, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে