ভারতকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়লো আইরিশরা

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ২৯ জুন, ২০২৬, ০৭:০০ পিএম
ভারতকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়লো আইরিশরা

জয়ের জন্য শেষ ওভারে ভারতের দরকার ২০ রান। ওয়াইড আর নো বলের কল্যাণে প্রথম দুই বলেই আসে ৯ রান। হ্যারি টেক্টর পরের তিন বলে মাত্র ৩ রান খরচ করলে এক বলে দরকার পড়ে ৮ রান। শেষ বলে প্রিন্স যাদব ছক্কা হাঁকালেও কোনো লাভ হয়নি। আয়ার‌ল্যান্ডের কাছে ১ রানে হেরে যায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ভারত। বেলফাস্টে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতকে ১ রানে হারিয়েছে স্বাগতিক আয়ারল্যান্ড। শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৫৪ রান করে আইরিশরা। জবাবে ৯ উইকেটে ১৫৩ রান করেছে সফররত ভারত। আর এই জয়ের মাধ্যমে ইতিহাসে প্রথমবার ভারতকে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করল আয়াররল্যান্ড। টস জিতে আয়ারল্যান্ডকে ব্যাট করার আমন্ত্রণ জানান ভারতের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। মাত্র ২১ রানের মাথায় সাজঘরে ফেরেন দুই ওপেনার। সুবিধা করতে পারেননি লরকান টাকারও। তবে আপনতালে খেলে যান হ্যারি টেক্টর। তাকে সঙ্গ দেন বেন কালিচ। তাতেই দেশড় ছাড়াই তাদের ইনিংস। ফিফটি পূরণের পর ৫৩ রানে থামেন টেক্টর। আর ২৩ বলে ৩৭ রান করেন কালিচ। এছাড়া জর্জ ডকরেল ১৯, রস অ্যাডায়ার ১৬ ও লরকান টাকার ১৫ রান করেন। বাকিরা দশের কোটা স্পর্শ করতে পারেননি। রান তাড়া করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি ভারতের। দুই ওপেনারের কেউই রানের খাতা খুলতে পারেননি। দ্রুত সাজঘরের পথ ধরেন ইশান কিশান ও শ্রেয়াস আইয়ারও। এরপর তিলক-শিবম-হারশিতরা জয়ের চেষ্টা চালালেও কোনো লাভ হয়নি। দলের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন তিলক ভার্মা। ১০ বলে ২১ রান করেন হারশিত রানা। আর ২০ রান আসে শিবম দুবের ব্যাট থেকে। আয়ারল্যান্ডের হয়ে তিনটি করে উইকেট নেন জাই মন্ড্রা ও ম্যাট হোলার্ড। আর একটি করে উইকেট নেন হ্যারি টেক্টর ও ম্যাথিউ হ্যাম্প্রেস।