শেরপুরে ফ্রিল্যান্সিং কৃত্রিম বুদ্ধিমত্তা কার্যক্রম ব্যবহার বিষয়ক সেমিনার

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ২৯ জুন, ২০২৬, ০৮:০৯ পিএম
শেরপুরে ফ্রিল্যান্সিং কৃত্রিম বুদ্ধিমত্তা কার্যক্রম ব্যবহার বিষয়ক সেমিনার

শেরপুরে ৪র্থ শিল্প বিপ্লব চ্যালেঞ্জ মোকাবিলায় জেলার ফ্রিল্যান্সারদের নিয়ে ফ্রিল্যান্সিংয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা ছাই এর কার্যকর ব্যবহার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আলোচক ছিলেন টপরেটেড ফ্রিল্যান্সার মিনহাজুল আসিফ এবং ডেভ জেড সিইও জুয়েল রানা। অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম ও জেলা পরিষদের প্রশাসক মামুনুর রশিদ পলাশ। ফ্রিল্যান্সার মিনহাজ উদ্দিনের সঞ্চালনায় অন্যান্য অতিথির মধ্যে বক্তব্য রাখেন জামায়েত নেতা মাওলানা আব্দুল বাতেন, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা প্রমুখ। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন আইটি উদ্যোক্তা আঃ সাত্তার রনি, ফ্রিল্যান্সার জাহিদুল ইসলাম,  ফ্রিল্যান্সার মাহমুদুল হাসান বাবু, নিউটন প্রমুখ। সেমিনার এআই বিষয়ে বিস্তারিত  আলোচনা করা হয়। ফ্রিল্যান্সার,  ওয়েব ডিজাইনার গ্রাফিকস ডিজাইনাররা কিভাবে এআই ব্যবহার করে দ্রুত ফলাফল আনতে পারে সে ব্যাপারে আলোচনা করা হয়। সেমিনারে জেলার ৬০ জন ফ্রিল্যান্সার ও ৪০ জন নতুন প্রশিক্ষণার্থী অংশ নেয়।