বাংলা কিউআর লেনদেন বিষয়ে উদ্বুদ্ধকরণ উপলক্ষে ব্যাংক কর্মকর্তা, মার্চেন্ট ও গ্রাহকের অংশগ্রহণে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি পলাশবাড়ী শাখার উদ্যোগে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) বিকেলে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি শাখা ভবনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ওই ব্যাংকের এফএভিপি ও ব্যবস্থাপক এ.এস.এম. রবিউল ইসলাম-এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক বগুড়ার অতিরিক্ত পরিচালক মো. আতিকুর রহমান। আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক বগুড়ার যুগ্ম পরিচালক মো. মাহফিজুর রহমান।
কর্মশালায় বাংলা কিউআর লেনদেন বিষয়ক বিস্তারিত আলোকপাত করেন বাংলাদেশ ব্যাংক বগুড়ার সহকারি পরিচালক মো. রাকি মিয়া। এসময় অত্র ব্যাংকের অপরাপর কর্মকর্তা, মার্চেন্ট ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মশালাটির সঞ্চালনায় ছিলেন ওই ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার এসপিও মো. শাহাদত হোসেন। শেষে বাংলা কিউআর লেনদেন বিষয়ে মার্চেন্ট ও গ্রাহকদের সরাসরি প্রশ্নোত্তর এবং উন্মক্ত আলোচনা হয়।