ময়মনসিংহের ফুলবাড়ীয়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৫ কোটি ৫৭ লাখ ৯৭ হাজার ১৩১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দুপুর ৩টায় ফুলবাড়ীয়া পৌরসভা অডিটোরিয়ামে আয়োজিত বাজেট ঘোষণার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়
ফুলবাড়ীয়া পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার( ভূমি ) শেখ তাকী তাজওয়ার, এ বাজেট উপস্থাপন করেন, ঘোষিত বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ৩৫কোটি ৫৭ লাখ ৯৭ হাজার ১৩১ টাকা। এতে উদ্বৃত্ত (স্থিতি) থাকছে ৭৭ লাখ ৮৭ হাজার ১৩১ টাকা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়ীয়া পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার( ভূমি ) শেখ তাকী তাজওয়ার, পৌর নির্বাহী কর্মকর্তা হারুনর রশিদ।
বাজেট ঘোষণাকে কেন্দ্র করে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌর ইঞ্জিনিয়ার প্রদীপ কুমার দেবনাথ , উপসহকারী প্রকৌশলী আব্দুল জব্বার, পৌরসভার কার্য সহকারী খাইরুল ইসলাম, হিসাবরক্ষন আরিফুর রহমান, ফুলবাড়ীয়া প্রেসক্লাবের সহ-সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আব্দুল হালিম , সাপ্তাহিক ফুলখড়ি পত্রিকার সম্পাদক, নুরুল ইসলাম খান, এবং স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।