এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে কালিয়ায় মতবিনিময় সভা

এফএনএস (ফরহাদ ফেরদৌস; নড়াইল) : | প্রকাশ: ৩০ জুন, ২০২৬, ০৮:৫০ পিএম
এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে কালিয়ায় মতবিনিময় সভা

‎আসন্ন ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে নড়াইলের কালিয়া উপজেলাযর বিভিন্ন কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কক্ষ প্রত্যবেক্ষক, ভারপ্রাপ্ত কর্মকর্তা, ট্যাগ অফিসার ও অন্যান্য অংশীজনের অংশগ্রহণে এক বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে কালিয়া উপজেলা পরিষদ মিলনায়তন এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কালিয়া উপজেলা প্রশাসন এর উদ্যোগে আয়োজিত মতু বিনিময় সভায় পরীক্ষার নীতিমালা আলোকে বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: জিন্নাতুল ইসলাম, কালিয়ার সহকারী কমিশনার (ভূমি) শ্রাবনী বিশ্বাস, কালিয়া থানার অফিসার ইনচার্জ মো: ইদ্রিস আলী, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ সারাফাত হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার সুমন সরকার, উপজেলা সহকারী প্রোগ্রামার প্রস্ফূট কুমার মন্ডল প্রমুখ। উক্ত সভায় আগামী ২ জুলাই থেকে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমনা পরীক্ষা- ২০২৬ এর কালিয়া উপজেলার বিভিন্ন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কক্ষ প্রত্যবেক্ষক, ভারপ্রাপ্ত কর্মকর্তা, ট্যাগ অফিসারসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে