শ্রীবরদীতে দুই মাদকসেবীর কারাদণ্ড

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ১ জুলাই, ২০২৬, ০২:৩১ পিএম
শ্রীবরদীতে   দুই মাদকসেবীর কারাদণ্ড

শেরপুরের শ্রীবরদীতে  মাদক সেবন করার অপরাধে  দুই  মাদকসেবীকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।  সোমবার (২৯ জুন) রাতে  এ সাজা প্রদান করেন শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  মনীষা আহমেদ। সাজা প্রাপ্তরা হলো শ্রীবরদী উপজেলার তাতিহাটি ইউনিয়নের চক কাউরিয়া এলাকায় সিরাজের ছেলে  হানিফ (২২) ও ফজলুল সোবহানের ছেলে আলিমুল রাজি (৫০)।

জানা যায়  সোমবার রাত ৯ টার দিকে শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ নুরুল আলমের নেতৃত্বে উপ পুলিশ পরিদর্শক মোরশেদ আলম সঙ্গীয় পুলিশের অভিযানিক দল চককাউরিয়া গ্রামে মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় নেশারত অবস্থায় দুই  মাদকসেবীকে নেশার সরঞ্জামসহ আটক করে। পরে উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে ওই   দুই জনকে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদন্ড প্রদান করেন। এ সময় শ্রীবরদী থানার সেকেন্ড অফিসার এস আই মোরশেদ আলম, উপজেলা নির্বাহী অফিসারের সিএ ইনসান আলী সহ থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে