আশাশুনিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জুলাই) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড আশাশুনির আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। উপস্থিত ছিলেন, আরডিও আবুল কালাম, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ, খাদ্য নিয়ন্ত্রক সঞ্জয় কুমার রায়, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা পলাশ কান্তি রায়, বিআরডিবি চেয়ারম্যান আঃ মান্নান, দারিদ্র বিমোচন কর্মকর্তা সফিকুল ইসলাম, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউনাডেশনের জাহিদুজ্জামান, আইডিয়ালের প্রকল্প সমন্বয়কারী মিহির কুমার দাশ প্রমুখ। সভায় ৬ জুলাই পল্লী উন্নয়ন দিবসে র ্যালী, আলোচনা সভা, সুফলভোগি সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ, সমবায়ীদের পুরস্কার বিতরণ করার সিদ্ধান্ত গৃহীত হয়।