জুরাছড়ি জোনের মানবিক উদ্যোগে

জুরাছড়িতে অসহায় সন্তান সম্ভবা নারীর উন্নত চিকিৎসা নিশ্চিত

এফএনএস (মিল্টন বাহাদুর; রাঙ্গামাটি) : | প্রকাশ: ১ জুলাই, ২০২৬, ১০:৫০ পিএম
জুরাছড়িতে অসহায় সন্তান সম্ভবা নারীর উন্নত চিকিৎসা নিশ্চিত

বাংলাদেশ সেনাবাহিনীর রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলা জোন কর্তৃক মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে এক অসহায় সন্তান সম্ভবা নারীর উন্নত চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

জানা যায়, রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার জ্যামুরাছড়ি গ্রামের বাসিন্দা সমাপ্তি চাকমা (৩৬), স্বামী: সমীরণ চাকমা, গত ২৯ জুন ২০২৬ তারিখে প্রসবজনিত জটিলতা নিয়ে শিলছড়ি বাজারস্থ গ্রিন হিল ক্লিনিকে ভর্তি হন। পরবর্তীতে বুধবার (১লা জুলাই) দুপুর ১২টায় রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটলে ক্লিনিক কর্তৃপক্ষ তাকে জরুরি ভিত্তিতে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে সুপারিশ করে। পরবর্তীতে জুরাছড়ি জোন জানতে পারে যে, রোগীর পরিবার আর্থিক ভাবে অত্যন্ত অসচ্ছল হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাঙ্গামাটিতে স্থানান্তরের প্রয়োজনীয় ব্যয় বহন করা তাদের পক্ষে সম্ভব নয়। বিষয়টির মানবিক দিক বিবেচনায় জুরাছড়ি জোন তাৎক্ষণিক ভাবে প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করে এবং জোনের সার্বিক তত্ত্বাবধানে রোগীকে নিরাপদে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণের ব্যবস্থা গ্রহণ করে।

জুরাছড়ি জোনের সময়োপযোগী এ সহায়তার ফলে রোগী দ্রুত উন্নত চিকিৎসা গ্রহণের সুযোগ লাভ করেন। এ মানবিক সহায়তার জন্য রোগীর স্বামী ও পরিবারের সদস্যরা বাংলাদেশ সেনাবাহিনী এবং জুরাছড়ি জোনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে শান্তি, স্থিতিশীলতা ও জননিরাপত্তা রক্ষার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা, মানবিক সহায়তা এবং আর্থ-সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় জনগণের কল্যাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় জুরাছড়ি জোন ভবিষ্যতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে জনকল্যাণমূলক ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে।

আপনার জেলার সংবাদ পড়তে