ভাতিজিকে ধর্ষণের অভিযোগে চাচার মৃত্যুদন্ড

এফএনএস (বরিশাল প্রতিবেদক) :
| আপডেট: ২ জুলাই, ২০২৬, ০৩:২০ পিএম | প্রকাশ: ২ জুলাই, ২০২৬, ০৩:০৮ পিএম
ভাতিজিকে ধর্ষণের অভিযোগে চাচার মৃত্যুদন্ড

মাদ্রাসা পড়ুয়া নবম শ্রেণির শিক্ষার্থী ভাতিজিকে ধর্ষনের ঘটনায় দায়েরকৃত মামলায় চাচা আলমগীর সিকদারকে (৫৫) মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালতের বিচারক। বৃহস্পতিবার (২ জুলাই) বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আশরাফ উদ্দিন এ আদেশ দিয়েছেন। দন্ডপ্রাপ্ত আলমগীর সিকদার বরিশালেল উজিরপুর উপজেলার পূর্ব কেশবকাঠী গ্রামের আব্দুর রশিদ শিকদারের ছেলে। আদেশের সময় মৃত্যুদন্ডপ্রাপ্ত ওই আসামি আদালতের এজলাসে উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের নাজির মো. কামরুল ইসলাম। আদালতের নথি সূত্রে জানা গেছে, মামলার আসামি ও মামলার বাদী সম্পর্কে মামাতো ভাই এবং একই বাড়ির বাসিন্দা। কাজের সূত্রে মামলার বাদী বেশিরভাগ সময় বাড়ির বাহিরে থাকায় তার মাদ্রাসা পড়ুয়া মেয়েকে বিভিন্ন সময়ে ভয়ভীতি প্রদর্শন করে আসামি ধর্ষণ করতো। এতে ওই মাদ্রাসা শিক্ষার্থী চার মাসের অন্তঃসত্ত্বা হয়ে পরে। সর্বশেষ ২০২৩ সালের ২২ মার্চ আসামি মাদ্রাসা পড়ুয় চার মাসের অন্তঃসত্ত্বা নবম শ্রেণীর ওই ছাত্রীকে জোরপূর্বক বাড়ির পিছনে একটি বাগানে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি ভুক্তভোগী ওই শিক্ষার্থী তার মাকে জানানোর পর মাদ্রাসা শিক্ষার্থীর বাবা উজিরপুর মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ওই মামলায় উজিরপুর মডেল থানা পুলিশ আসামিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেন। আদালত দীর্ঘদিন সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে বৃহস্পতিবার আসামির বিরুদ্ধে মৃত্যুদন্ডাদেশের রায় ঘোষণা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে