মোরেলগঞ্জে জাতীয় কবির জন্মবার্ষিকী ও ‘নজরুল বর্ষ’ উদ্বোধন

প্রধানমন্ত্রীর উদ্বোধন, মোরেলগঞ্জে ৩ দিনব্যাপী নজরুল উৎসব

এফএনএস (শেফালী আক্তার রাখি; মোরেলগঞ্জ, বাগেরহাট): | প্রকাশ: ২ জুলাই, ২০২৬, ০৫:১৮ পিএম
প্রধানমন্ত্রীর উদ্বোধন, মোরেলগঞ্জে ৩ দিনব্যাপী নজরুল উৎসব

বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে ২ জুলাই বৃহস্পতিবার বেলা ১০টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী এবং ‘নজরুল বর্ষ’ উপলক্ষে উৎসবমুখর পরিবেশে বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

উপজেলা পরিষদ সভা কক্ষে এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার-সহ উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তাগন,এ ছাড়াও বিএনপি ও জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ,স্থানীয় সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থীরা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বক্তারা জাতীয় কবির সাহিত্যকর্ম, দেশপ্রেম ও সাম্যের চেতনা তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা শেষে কবির রচিত জনপ্রিয় গান ও কবিতা নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। ২ জুলাই-৪ জুলাই ২০২৬ইং পর্যন্ত তিন দিনব্যাপী এই আয়োজনে প্রতিদিন বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা এবং স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অব্যাহত থাকবে বলে উপজেলা নির্বাহী অফিসার জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে