মির্জাগঞ্জে সিল-পাটা দিয়ে পিতার মাথা থেতলে হত্যা, পূত্র গ্রেফতার

এফএনএস (কাজল বরণ দাস; পটুয়াখালী) : | প্রকাশ: ৩ জুলাই, ২০২৬, ০৩:২৮ পিএম
মির্জাগঞ্জে সিল-পাটা দিয়ে পিতার মাথা থেতলে হত্যা, পূত্র গ্রেফতার

পটুয়াখালীর মির্জাগঞ্জে ঘুমন্ত   অবস্থায় সিল - পাটা দিয়ে মাথায় আঘাত করে পিতা উত্তম দেবনাথ (৬০) কে হত্যা করেছে পূত্র তাপস দেবনাথ।  বৃহস্পতিবার রাত ৪টার দিকে উপজেলার দেউলি সুবিদখালী ইউনিয়নের পূর্ব সুবিদখালী (লঞ্চঘাট এলাকা) গ্রামে এ ঘটনা ঘটে।  নিহত উত্তম দেবনাথ পূর্ব সুবিদখালী গ্রামের মহেন্দ্র দেবনাথের পূত্র এবং পেশায় দিনমজুর ছিলেন। অভিযুক্ত তাপস দেবনাথ (৩৫)কে ঘটনাস্থল থেকে গ্রেফতার করেছে পুলিশ।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (০২ জুলাই) রাতে খাবার খেয়ে উত্তম দেবনাথ ও ছেলে তাপস দেবনাথ নিজ ঘরে এবং উত্তম দেবনাথের স্ত্রী কানন দেবনাথ ঘরের পিছনে বারান্দায় ঘুমিয়ে ছিলেন। রাত ৪টার দিকে তাপস দেবনাথ ঘুম থেকে উঠে ঘরে রাখা সিল-পাটা (মশলা বাটার কাজে ব্যবহৃত) দ্বারা কপালের ডান পাশের ভ্রুর উপর আঘাত করে, এসময় উত্তম দেবনাথ ডাক - চিৎকার দিলে স্ত্রী কানন দেবনাথ ঘরে গিয়ে স্বামীকে(উত্তম দেবনাথ) রক্তাক্ত অবস্থায় দেখে ডাক - চিৎকার দেয়, এসময় বাড়ির প্রতিবেশী লোকজন ছুটে এসে উত্তম দেবনাথকে কপালের ডান পার্শ্বের ভ্রুর উপর রক্তাক্ত জখম অবস্থায় মৃত দেখতে পান। স্থানীয় ইউপি সদস্য মোঃ মোশারেফ হোসেন থানা পুলিশে খবর দিলে পুলিশ সকাল ৬টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উত্তম দেবনাথের মরদেহ উদ্ধার করে। এসময় নিহতের পূত্র অভিযুক্ত তাপসকে পুলিশ আটক করে। মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তৌহিদুজ্জামান জানান, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের পূত্র তাপসকে আটক  করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে