মাদককে না বলি, সুন্দর ভবিষ্যৎ গড়ি এই শ্লোগানকে সামনে রেখে

লোহাগড়ায়মাদক বিরোধী সচেতনতামূলক সভা

এফএনএস (রাজিয়া হাসান; লোহাগড়া, নড়াইল) : | প্রকাশ: ৩ জুলাই, ২০২৬, ০৭:৩৬ পিএম
লোহাগড়ায়মাদক বিরোধী সচেতনতামূলক সভা

মাদককে না বলি, সুন্দর ভবিষ্যৎ গড়ি এই শ্লোগানকে সামনে রেখে নড়াইলের লোহাগড়ায় মাদক বিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার(৩ জুলাই) বিকালে গোপিনাথপুর শিমুল চত্বর খেলার মাঠে গোপিনাথপুর ব্যাপারীপাড়া সার্বিক  উন্নয়ন কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।  মসজিদের ইমাম   মোঃ হাবিবুল্লাহ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন  লোহাগড়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মশিয়ার রহমান  সান্টু,  সাংগঠনিক সম্পাদক এসএ সাইফুল্লাহ মামুন, মোঃ জহিরুল ইসলাম, শিক্ষক মুরাদ উদ দ্দৌলা, মাওলানা আলমগীর হুসাইন, সাবেক কাউন্সিলর মোঃ মোজাম খান, স্বেচ্ছাসেবক দলের পৌর আহবায়ক সাইদ আলম শিপলু,  ব্যবসায়ী গোলাম কিবরিয়া, আফছার উদ্দিন, এসআই সন্দীপ,  শিক্ষক শাহিন আলম। সভা পরিচালনা করেন কেএম জীবন জিয়া। 

সভায়  বক্তারা বলেন, যুবসমাজকে বাচাতে হলে এলাকা মাদকমুক্ত করতে হবে।  মাদক বিক্রেতা ও সেবনকারীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আগামী প্রজন্মকে একটি সুস্থ্য সমাজ উপহার দিতে হবে।

আপনার জেলার সংবাদ পড়তে