চাটমোহরে ছয় জুয়ারু গ্রেফতার

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) :
| আপডেট: ৪ জুলাই, ২০২৬, ০৪:০০ পিএম | প্রকাশ: ৪ জুলাই, ২০২৬, ০৪:০০ পিএম
চাটমোহরে ছয় জুয়ারু গ্রেফতার

চাটমোহর থানা পুলিশ শুক্রবার (৩ জুলাই) দিবাগত রাতে অভিযান চালিয়ে ৬ জন জুয়ারুকে জুয়া খেলার আসর থেকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ অলিউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার মূলগ্রাম ইউনিয়ওনের আটলংকা বাজারে একটি দোকান ঘরে অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন,উপজেলার মূলগ্রাম ইউনিয়নের দক্ষিণ সেনগ্রামের মঞ্জু মোল্লার ছেলে মহরম মোল্লা (৩২),তফাজ্জল প্রামানিকের ছেলে জহুরুল ইসলাম (৩৫),ইয়াদ আলীর ছেলে লুৎফর রহমান (৪৫),নুর আলীর ছেলে সাদ্দাম হোসেন (২৩),আঃ কুদ্দুসের ছেলে আলাউদ্দিন (৪০) ও আবুল কাশেসের ছেলে আঃ রহমান (৫২)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মাশরা হয়েছে। শনিবার (৪ জুলাই) তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) অলিউর রহমান গ্রেফারের বিষয়টি নিশ্চিত করে জানান,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। শনিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে