ফ্যাসিস্ট আমলে হওয়া দুর্নীতির তথ্য উপাথ্য যাচাইবাছাই চলছে: সমাজকল্যাণ মন্ত্রী

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : | প্রকাশ: ৪ জুলাই, ২০২৬, ০৪:৩৮ পিএম
ফ্যাসিস্ট আমলে হওয়া দুর্নীতির তথ্য উপাথ্য যাচাইবাছাই চলছে: সমাজকল্যাণ মন্ত্রী

বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সামাজিক নিরাপত্বা বেস্টনিতে যেসব অনিময় দুর্নীতি হয়েছে সে সব তথ্য উপাথ্য যাচাই বাছাইয়ের কাজ চলছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী এজেএড এম জাহিদ হোসেন। শনিবার (৪ জুলাই) দুপুরে রংপুর বিভাগীয় সমাজ সেবা অডিটোরিয়ামে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি। এর আগে সমাজসেবার বিভিন্ন অফিস ঘুরে দেখেন তিনি । এসময় তিনি বিভিন্ন অফিস কক্ষে ধুলার কারণে ক্ষোভ প্রকাশ করেন  উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে। পরে রংপুর বিভাগের আট জেলার সমাজকল্যাণ  ও সমাজ সেবার কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। এসময় তার সাথে ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন, রংপুর জেলা পরিষদের প্রশাসকের সাইফুল ইসলাম প্রমুখ। পরে কনফারেন্স রুমে সাংবাদিকদের সাথে কথা বলেন সমাজকল্যাণ মন্ত্রী। তুলে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সমাজকল্যাণ মন্ত্রী বলেন,‘   ফ্যামিলি কার্ড প্রত্যেক বাড়ি বাড়ি যাবে। ফ্যামিলি কার্ডের কাছে কারো যাইতে হবে না। ফ্যামিলি কার্ড প্রত্যেক বাড়ি বাড়ি যাবে এবং বাড়ি বাড়ি যে তথ্য সংগ্রহ করবে সেই তথ্য ওখান থেকেই তারা কম্পিউটারে আপলোড করবে। সেখান থেকে অটোমেটিক্যালি জেনারেট হবে কারা ফ্যামিলি কার্ড পাওয়ার উপযুক্ত, কারা উপযুক্ত না। ফ্যামিলি কার্ড পাবে সবাই। কিন্তু উপকার ভোগী নির্বাচন হবে কম্পিউটারে। চগঞ চৎড়ীরসরঃু গবধহং ঞবংঃ বলে একটা স্কোরিং আছে। সেই স্কোরিং এর মাধ্যমে এটা নির্বাচিত হবে এবং তার পরবর্তীতে কিছুটা এটা যাচাই বাছাই হবে।’

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, ‘  ম্যাক্সিমাম দশ থেকে বারো সপ্তাহের মধ্যে বাংলাদেশের প্রত্যেক উপজেলায় রংপুর শহরসহ সর্বত্রই চালু হয়ে যাবে ফ্যামিলিকার্ড ইনশাল্লাহ।’ 

 সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘ আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমাদের জবাবদিহিতা জনগণের কাছে আর সংসদের কাছে। কাজেই আমরা ভেরি মাস ক্লিয়ার। আমাদের প্রধানমন্ত্রীসহ বর্তমান আমাদের সরকার। আমাদের সরকার দুর্নীতির ব্যাপারে একদম জিেেরা টলারেন্স।  কোন পারসেনটেজ নাই। দুর্নীতি করলে কাউকে কোন ক্ষমা করা হবে না। এটা এক নাম্বার।’

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, ‘ বিগত সময়ে যেটা হয়েছে সেটার ব্যাপারে তথ্য সংগ্রহ অন্তর্বর্তীকালীন সরকার কিছু করেছিল। আপনারা দেখেছেন যে, আমাদের দেবপ্রিয় ভট্টাচার্য একটা রিপোর্ট জমা দিয়েছে। সেইটার জন্য সংশ্লিষ্ট বিভাগগুলো কাজ করছে। কাজেই সেটা নিয়ে কাজ করছে। আমরা সামনের দিকে এগোনোর জন্য আমাদের কাজ যেটা করতেছি আর দুর্নীতি ধরার জন্য দুদকসহ অন্যান্য যারা আছে তাদেরকে ওই কাজের জন্য লাগিয়ে দিয়েছি।’

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, ‘ আমরা এখন খালি কাঁটা বাছার জন্য এখন নিজের কাজ ফেলে ফেলে ওইটার মধ্যে নামছি না।  ১৮ই ফেব্রুয়ারি থেকে আমরা  সরকারের দায়িত্ব নিয়েছি। কোনো ধরনের দুর্নীতির সাথে কোনোভাবেই জড়িত নই। এইটা আমাদের  ইনসিওর করতে চাই। কারণ আমার তো ভাই দিনশেষে ওই ভোটারের কাছে যেতে হবে। আবারও ভোট চাওয়ার জন্য। আর সরকারেরও পার্লামেন্টে জবাবদিহি করতে হবে এবং দেখেছেন তো সংসদের অবস্থা। সংসদে এখন সবকিছু আলোচনায়। মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত প্রশ্ন উত্তর দেন। আমরা তো দেই। কাজেই আমরা একটা ভাইবারেন্ট গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে চাই। মাননীয় সংসদ নেতা চায় এবং বিরোধী দল এই পর্যন্ত আমাদেরকে যে পরিমাণ সহযোগিতা সংসদীয় গণতন্ত্রে করা উচিত সেটা তারা করেছে।’##

আপনার জেলার সংবাদ পড়তে