গজারিয়ায় প্রতিবেশীর ধর্ষণের শিকার হয়ে কিশোরী অন্তঃসত্ত্বা

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) :
| আপডেট: ৫ জুলাই, ২০২৬, ০১:৫২ পিএম | প্রকাশ: ৫ জুলাই, ২০২৬, ০১:৫২ পিএম
গজারিয়ায় প্রতিবেশীর ধর্ষণের শিকার হয়ে কিশোরী অন্তঃসত্ত্বা

মুন্সীগঞ্জের গজারিয়ায় প্রতিবেশীর ধর্ষণের শিকার হয়ে ১৩ বছর বয়সী এক কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় গতকাল শনিবার রাতে ভুক্তভোগী কিশোরীর পরিবার গজারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ভবেরচর ইউনিয়নের পৈক্ষারপাড় গ্রামের মহিউদ্দিন মুন্সীর ছেলে সাজিদ মুন্সী (১৯) দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে আসছিল। একপর্যায়ে কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে তাকে ওই এলাকার একটি পরিত্যক্ত ঘরে নিয়ে জোরপূর্বক ভাবে একাধিকবার ধর্ষণ করে সাজিদ। সম্প্রতি ওই কিশোরী অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষে জানান, কিশোরী দুই মাসের অন্তঃসত্ত্বা। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে অভিযুক্ত সাজিদ মুন্সী বাড়ি থেকে পালিয়ে যায়। এই বিষয়ে গজারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাব্বির হোসেন জানান, ভিকটিমের বাবা একজনের নাম অন্তর্ভুক্ত করে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ভিকটিমকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে এবং তাকে মেডিকেল পরিক্ষা ও ঘটনাটি পর্যাপ্ত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে