গাজীপুরের কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম এর বদলী জনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। ৫ জুলাই রোববার সকালে কাপাসিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে এ সংবর্ধনা দেয়া হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মোঃ সামসুদ্দীন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিদায়ী নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীম।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ মফিজ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদুল হক, বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহমেদ নান্নু, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দিন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ সোহেল রানা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রমিতা ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা এম এ হাসেম চৌধুরী, বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনি ফকির, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।
পরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের পক্ষ থেকে বিদায়ী ইউএনও ডাঃ তামান্না তাসনীমকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। শেষে উপস্থিত সকলের সুস্থতা এবং শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মোঃ মাহমুদুল হাসান মারুফ। এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা খালিদ সাইফুল্লাহ।