সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

এফএনএস (মিল্টন বাহাদুর; রাঙ্গামাটি) :
| আপডেট: ৫ জুলাই, ২০২৬, ০৪:৪৯ পিএম | প্রকাশ: ৫ জুলাই, ২০২৬, ০৪:৪৯ পিএম
সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

বাংলাদেশ আওয়ামীলীগের রাঙ্গামাটি কমিটির সহ-সভাপতি, বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষ কেতু চাকমা এবং বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৫ জুলাই) দুপুরে জেলা শহরের কোর্টবিল্ডিং এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত এই দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়। বাঘাইছড়ির স্থানীয়রা জনান, সাবেক চেয়ারম্যান বৃষকেতু ও গিয়াস উদ্দিন বাঘাইছড়ি থানায় দায়েরকৃত একটি মামলায় জামিন নিতে আসেন এবং আদালত জামিনও করেন। জামিন পরবর্তী আদালত প্রাঙ্গণে জামিনের চূড়ান্ত ফলাফল ও নিজেদের প্রেরিত প্রতিনিধির জন্য অপেক্ষা করতে থাকেন। এ সময় রাঙ্গামাটি কোতয়ালী থানার পুলিশের একটি টিম তাদের আটক করে বলে তারা জানান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃষ কেতু চাকমা ও মোঃ গিয়াস উদ্দিন রবিবার দুপুরে রাঙ্গামাটি আদালতে একটি মামলায় হাজিরা দিতে আসেন। রাঙ্গামাটি কোতয়ালী থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা থাকায় রাঙ্গামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল আদালত এলাকার বাইরে একটি রেষ্টুরেন্ট থেকে তাকে গ্রেফতার করে। বৃষ কেতু চাকমা আওয়ামীলীগের অন্তর্বর্তীকালীন পরিষদের চেয়ারম্যান হিসেবে ২০১৫ সালের ২৯ মার্চ থেকে ১৪ ডিসেম্বর ২০২০ সাল পর্যন্ত ৫ বছর ৮ মাস রাঙ্গামাটি পার্বত্য পরিষদের চেয়ারম্যান হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি দীর্ঘদিন ধরে বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও সামলাচ্ছেন। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, তাদের বিরুদ্ধে রাঙ্গামাটি কোতয়ালী থানায় মামলা রয়েছে। তাই তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো যাবে না। তাকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে থানা সূত্রে জানা গেছে।

আপনার জেলার সংবাদ পড়তে