পাবনা সাঁথিয়া উপজেলার আতাইকুলার বিলকুলা গ্রামের চাঞ্চল্যকর ৮ম পড়ুয়া এক স্কুল শিক্ষার্থীকে নিজ বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষনের ঘটনায় অভিযুক্ত ধর্ষক জুয়েল ও মামুনের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারে দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে অত্র স্কুলের শিক্ষার্থী ও এলাকাবাসি। রবিবার (০৫ জুলাই) বিকালে এলাকার বিলকুলা প্রাথমিক বিদ্যালয়ের সামনর ঘন্টাব্যাপী এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী জুয়েল ও মামুন গং এই অপকর্মের সাথে সম্পৃক্ত। গত ১ জুলাই (বুধবার) দিবাগত রাতে এই মেয়েটিকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষন করেছে বলে অভিযোগ উঠেছে। ধর্ষনের শিকার হওয়া মেয়েটি বিলকুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ০৮ম শিক্ষার্থী। ঘটনার পরে মেয়েটির মা বাদী হয়ে স্থানীয় থানাতে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এই ধরনের ঘটনার সাথে যারা সম্পৃক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি সহ তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন স্থানীয়রা। একই সাথে ধর্ষণকারীদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবি জানানিয়েছেন এলাকাবাসী। এলাকাবাসী অভিযোগ করে বলেন, থানা পুলিশের গাফিলতির কারনেই ধর্ষনের সাথে সম্পৃক্তদের এখনো গ্রেফতার করে পারেনি পুলিশ। এসময় বক্তব্যদেন, বিলকুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, হামিদ ফকির, শাকিল হোসেন, আলগীর হোসেন, মাসুদ রানা, আরমান হোসেন, সোহেল রানা, ফজলাল ফকির সহ শিক্ষার্থীবৃন্দরা। এ ঘটনায় আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবর রহমান বলেন, এই ঘটনায় একটি থানায় মামলা হয়েছে। দ্রুত দুষ্কৃতিকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন।